মোঃ বিলাল উদ্দিন / এ. বি. এম. বুলবুল আহমদ : বাহরাইনে বাংলাদেশ সমাজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানামা আলোসরা হোটেলে বাংলাদেশ সমাজের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান শাফকাত আনোয়ার চৌধুরী।
বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহরাইনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আলা উদ্দিন নুর, মো. শাহজালাল, রিয়াজুল ইসলাম, শাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজুল ইসলাম চুন্নু, শাহ্ মোয়াজ্জেম হোসেন, মকবুল হোসেন।
এছাড়া বাংলাদেশ সোসাইটির আহসান হাবীব সুমন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু ফাউন্ডেশ বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ কয়েছ আহমদ, বাহরাইন বঙ্গবন্ধু পরিষদের মোস্তফা কামাল, আব্দুল করিম, যুবলীগ বাহরাইন শাখার এম. এ করিম. মিজানুর রহমান, মুজিবুর রহমান, শরিফুল হাসান, নজির আহমদ, শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ,শাহ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, আবুল বশর, ফারুক শিকদারসহ বাহরাইনের বাংলাদেশ সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাহরাইনে সকল বাংলাদেশিদের সুখ-দু:খে অতীতের মত আগামীতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশিসহ মুসলিম উম্মার জন্য সুখ সমৃদ্ধি চেয়ে দোয়া পরিচালনা করেন ক্বারী আবুল কাশেম পাটওয়ারী।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












