খেলাধুলা ডেস্ক : মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া আর্সেনাল বার্নলির মাঠেও পয়েন্ট হারাতে বসেছিল। তবে আলেক্সিস সানচেসের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় নিয়ে ফিরেছে আর্সেন ভেঙ্গারের দল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
এ মাসের শুরুতে লিগে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-১ গোলে হারের পর আন্তর্জাতিক বিরতি শেষে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয় পায় আর্সেনাল। কিন্তু গত বৃহস্পতিবার ইউরোপা লিগে জার্মানির ক্লাব কোলনের মাঠে ফের হেরে বসে ভেঙ্গারের শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে পঞ্চদশ মিনিটেই গোল খেতে বসেছিল আর্সেনাল। নাচো মনরিলকে কাটিয়ে আইসল্যান্ডের মিডফিল্ডার ইয়োহান বার্গের নেওয়া জোরালো শট গোলরক্ষক পেতর চেকের হাতে লেগে পোস্টে বাধা পেলে বেঁচে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায়ই ছন্দের অভাব ছিল। এর মাঝে উভয় দল একটি করে সুযোগ পেলেও নির্ধারিত সময়ে সাফল্যের দেখা মেলেনি। অবশেষে যোগ করা সময়ে সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন সানচেস। বার্নলির ডি-বক্সে অ্যারন র্যামজি ফাউলের শিকার হলে পেনাল্টিটা পায় আর্সেনাল।
১৩ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












