বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় তিনি খুব খুশি হয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
তার দাবি, এটা ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে বিএসএফের সাফল্যের প্রমাণ।
তিনি আরও বলেন, “সেদিন বাংলাদেশের হাইকমিশনার আমার সঙ্গে দেখা করতে এলে গরু পাচার নিয়ে আমরা কথা বলছিলাম – তখন রাষ্ট্রদূত জানালেন সীমান্তে এই কড়াকড়ি শুরু হওয়ার পর সে দেশে বিফের দাম না কি ৫০ শতাংশ বেড়ে গেছে। শুনে আমি খুশি হয়েছি।”
ভারতের শাসক দল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে গোরুকে গোধন বলে বর্ণনা করে থাকে, এবং দেশের বিজেপি-শাসিত রাজ্যগুলোতেও গোমাংস নিষিদ্ধ করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেই একই পটভূমি থেকেই ‘রাষ্ট্রীয় গোধন মহাসঙ্ঘ’-র সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও জানান, এই পদে আসার এক মাসের মধ্যেই তিনি ঠিক করে ফেলেছিলেন যে কোনওভাবে হোক বাংলাদেশে গরু পাচার রুখবেন।
“প্রথমবার ভারত-বাংলাদেশ সীমান্ত সফরে গিয়েই আমি জওয়ানদের বলেছিলাম আমার এই সফর তখনই সার্থক হবে যখন সীমান্ত পেরিয়ে আর একটি গরুও বাংলাদেশে যেতে পারবে না। সেই কাজে তারা দারুণ সফল হয়েছেন।”
মন্ত্রী অবশ্য সেই সঙ্গেই ব্যাখ্যা দিয়েছেন, বাংলাদেশের মানুষের বিফ কিনতে কষ্ট হচ্ছে বলে তিনি খুশি নন, তিনি খুশি ভারত থেকে গরু পাচার কমছে বলে।
গোসম্পদ রক্ষা করতে তাদের সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে রাজনাথ সিং আরও বলেন, ভারতে যে কোনও জনদরদী সরকারের উচিত গরিষ্ঠ হিন্দুর ভাবাবেগকে মর্যাদা দিয়ে গোহত্যা নিরুৎসাহিত করা। তার এই যুক্তি প্রতিষ্ঠা করতে রাজনাথ সিং ইতিহাস থেকে মুঘল ও ব্রিটিশ শাসকদের দৃষ্টান্তও টেনে আনেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












