অগ্রদৃষ্টি ডেস্ক: বাংলাদেশ সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া সীমান্তের কাছে সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সুড়ঙ্গটির দীর্ঘ ৮০ ফুট বলে জানা গেছে।
বুধবার সীমান্ত অনুসন্ধানের সময় এ সুড়ঙ্গের সন্ধান পায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) জওয়ানরা।
বাংলাদেশের দিনাজপুর জেলার সঙ্গে এই চোপড়া সীমান্ত সংযুক্ত। বিএসএফের ধারণা, গরু পাচারকারীরাই এ সুড়ঙ্গ তৈরি করেছে।
এর আগে গত মার্চে বাংলাদেশ-ভারত সীমান্তের খুব কাছে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল বিএসএফ। মেঘালয়ের তুরা সেক্টরে পাহারা দেয়ার সময় গুজংপাড়ায় একটি পাহাড়ের ঢালে ২২ থেকে ২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গের হদিস পাওয়া যায়।
বিএসএফের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবী শরণ সিংহ জানান, গরু পাচারকারীরা কাটাতারের নিচে মাটির গভীরে এ সুড়ঙ্গ খুঁড়েছে।
সীমান্তের কাটাতারের বেড়া বাংলাদেশে পশু পাচারে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই এ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
ডিআইজি আরো জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি চা-বাগানের মধ্যে দিয়ে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হয়। এই সুড়ঙ্গের সন্ধার পাওয়ার পর সীমান্তে টহল আরও জোরালো করেছে বিএসএফ।
উল্লেখ্য, গত ২০ বছরে ভারত-পাকিস্তান সীমান্তে এ ধরনের সুড়ঙ্গপথ দিয়ে এসে ভারতীয় সেনাচৌকিতে ছয়বারের বেশি হামলা হয়। এরপর থেকেই বিএসএফ এসব সুড়ঙ্গপথ বন্ধে নাজদারি জোরদার করেছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












