নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বর্ষীয়ান আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তার নিকটতম প্রার্থীর চেয়ে ১০৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী আজিজুর রহমান মৌলভীবাজার জেলার প্রাণপুরুষ, মা,মাটি ও গণমানুষের নেতা, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক গণ পরিষদ সদস্য, সাবেক তিনবারের সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ ও বর্তমান মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক।
নির্বাচনের সর্বশেষ ফলাফলে জানাগেছে, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান ৩শ ৪২ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম এম এম শাহীন পেয়েছেন ২শ ৮৯ ভোট, এম এম রহিম শহীদ ২শ ৫৩ ভোট, সাহাবুদ্দিন সাবুল ৫৭ ভোট, বকসি ইকবাল আহমদ ৫ ভোট ও সুয়েল আহমেদ ২ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












