অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : সারাদেশে বেশ কিছুদিন ধরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পুরোহিত, সেবায়েত ও লোকজনদের চিঠি এবং মোবাইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টিকারী জঙ্গী গোষ্ঠী। এরমধ্যে বরিশাল জেলা জঙ্গীদের হুমকিমুক্ত ছিল। গত সোমবার বরিশাল জেলার বিশিষ্ট সমাজ সেবক, শিশু সংগঠক, সাদা মনের মানুষ, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব এবং অমৃত লাল দে গ্রুপ অব কোম্পানীর কর্ণধর বিজয় কৃষ্ণ দে’কে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে। তিনি বরিশাল শহরের বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানসহ বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক ও উপদেষ্টা। তাকে হত্যার হুমকি দিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এধরণের হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরের প্রধান উপদেষ্টা ও অগ্রণী ব্যাংক লি: পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি এএসপি (অব:) শান্তনু ঘোষ, সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বাবু সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












