চট্টগ্রামে বন গবেষণাগারের পাহাড়ে ২০ বছর বয়সী স্বামী পরিত্যক্তা এক নারীকে রাতভর ধর্ষণ করা হয়েছে। শুক্রবার নগরীর ষোলশহর এলাকা থেকে ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে পাহাড়ে ফেলে যায়।
শনিবার সকালে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। এ ঘটনায় জড়িত কাউকেই পুলিশ সনাক্ত কিংবা আটক করতে পারেনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানিয়েছে, চার-পাঁচজন যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষকদের ওই নারী চিনতে পারেননি।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, ধর্ষণের শিকার তরুণীটির তিনটি বিয়ে হয়েছিল। সর্বশেষ বিয়ে হওয়া রিকশা চালক স্বামীর সঙ্গেও তার সম্পর্ক নেই অনেক দিন ধরে। তার মা বাসায় ঝিয়ের কাজ করেন এবং বাবা দারোয়ানের চাকরি করেন।
ওসি জানান, তরুণীর কাছ থেকে পাওয়া জবানবন্দির ভিত্তিতে আসামিদের আটকের চেষ্টা চলছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












