Menu |||

ফেসবুক ব্যবহারে তৃতীয় শহর ঢাকা

ফেসবুক ব্যবহারে তৃতীয় শহর ঢাকা

অগ্রদৃষ্টি ডেস্ক: ফেসবুক ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। এখানে ১ কোটি ১৬ লাখ লোক সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে, যা মোট ব্যবহারকারীর ০.৯ শতাংশ।

প্রথম স্থান দখল করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখানে দুই কোটি ৪০ লাখ। এটি মহানগর ক্যাটাগরিতে মোট ব্যবহারকারীর ১.৩ শতাংশ। এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।

‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শীর্ষক এক আন্তর্জাতিক রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। সোস্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোস্যাল’ ও ‘হুট সুইট’ এই জরিপ কাজ পরিচালনা করে। বিশ্বের ২৩৯ দেশের ডিজিটাল পরিসংখ্যান ও প্রবণতার বিষয়ে জরিপ চালিয়ে প্রতিষ্ঠান দু’টি এই রিপোর্ট প্রকাশ করে।

জরিপ অনুযায়ী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অবস্থান চতুর্থ, তুরস্কের ইস্তাম্বুল শহরের অবস্থান পঞ্চম, মিসরের রাজধানী কায়রো ষষ্ঠ, ব্রাজিলের সাওপলো সপ্তম, ভারতের রাজধানী নয়াদিল্লী অষ্টম, পেরুর রাজধানী লিমা নবম ও ভিয়েতনামের হো চি মিন শহর দশম অবস্থানে রয়েছে।

দেশ ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইন্দোনেশিয়া, পঞ্চম মেক্সিকো, ষষ্ঠ ফিলিপাইন, সপ্তম তুরস্ক, অষ্টম থাইল্যান্ড, নবম ভিয়েতনাম ও দশম যুক্তরাজ্য।

প্রতিবেদনে বলা হয়, মোবাইল সোস্যাল মিডিয়া ব্যবহার বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে। এই সংখ্যা ২.৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধিকেরও বেশি এখন ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে অনলাইনে থাকা লোকের সংখ্যা ৩.৭৫ বিলিয়নেরও বেশি।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

» চিরন্তন – মোজাহার

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার স্মরণে দোয়া মাহফিল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ফেসবুক ব্যবহারে তৃতীয় শহর ঢাকা

ফেসবুক ব্যবহারে তৃতীয় শহর ঢাকা

অগ্রদৃষ্টি ডেস্ক: ফেসবুক ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। এখানে ১ কোটি ১৬ লাখ লোক সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে, যা মোট ব্যবহারকারীর ০.৯ শতাংশ।

প্রথম স্থান দখল করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখানে দুই কোটি ৪০ লাখ। এটি মহানগর ক্যাটাগরিতে মোট ব্যবহারকারীর ১.৩ শতাংশ। এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।

‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শীর্ষক এক আন্তর্জাতিক রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। সোস্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোস্যাল’ ও ‘হুট সুইট’ এই জরিপ কাজ পরিচালনা করে। বিশ্বের ২৩৯ দেশের ডিজিটাল পরিসংখ্যান ও প্রবণতার বিষয়ে জরিপ চালিয়ে প্রতিষ্ঠান দু’টি এই রিপোর্ট প্রকাশ করে।

জরিপ অনুযায়ী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অবস্থান চতুর্থ, তুরস্কের ইস্তাম্বুল শহরের অবস্থান পঞ্চম, মিসরের রাজধানী কায়রো ষষ্ঠ, ব্রাজিলের সাওপলো সপ্তম, ভারতের রাজধানী নয়াদিল্লী অষ্টম, পেরুর রাজধানী লিমা নবম ও ভিয়েতনামের হো চি মিন শহর দশম অবস্থানে রয়েছে।

দেশ ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইন্দোনেশিয়া, পঞ্চম মেক্সিকো, ষষ্ঠ ফিলিপাইন, সপ্তম তুরস্ক, অষ্টম থাইল্যান্ড, নবম ভিয়েতনাম ও দশম যুক্তরাজ্য।

প্রতিবেদনে বলা হয়, মোবাইল সোস্যাল মিডিয়া ব্যবহার বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে। এই সংখ্যা ২.৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধিকেরও বেশি এখন ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে অনলাইনে থাকা লোকের সংখ্যা ৩.৭৫ বিলিয়নেরও বেশি।

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 2 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।