স্টাফ রিপোর্টার- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট পাচারের চেষ্টাকালে কাস্টমস বিভাগের দুই কুয়েতি পরিদর্শক এবং একজন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা যায়, কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে ওই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সিগারেটের কার্টনগুলো পার করার চেষ্টা করছিলেন, যা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।











