ডেস্ক রিপোর্ট- কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাদের যাত্রীসেবা এবং ফ্লাইট পরিচালনার কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পুনরায় শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিমানবন্দরের টার্মিনালগুলো এখন আগের মতো বিপুল সংখ্যক যাত্রী এবং বর্ধিত ফ্লাইট শিডিউল সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এর অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের মাধ্যমে আরও জানাগেছে, স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করে বিমানবন্দরের অবকাঠামো ও জনবলকে সাজানো হয়েছে যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এয়ারলাইনসগুলোর সাথে সমন্বয় করে ফ্লাইটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে এবং ইমিগ্রেশন ও চেক-ইন কাউন্টারগুলোতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে কুয়েতের বিমান যোগাযোগ ব্যবস্থা পুনরায় তার স্বাভাবিক গতি ফিরে পাবে এবং আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী প্রবাসীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে যে, পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরু হওয়ার ফলে পর্যটন ও ব্যবসায়িক খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।











