
মধ্যপ্রাচ্যের কুয়েত রাষ্ট্র ফিলিস্তিনিদের সাহায্যার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেশটির কুয়েত রিলিফ সোসাইটির উদ্যোগে অনুদান সংগ্রহের কার্যক্রম চলছে।
এরই মধ্যে ফাজা শিরোনামে রিলিফ সোসাইটির ওই সংগঠনটি ৩২৬২০২০ দিনার ষাট হাজার দাতাদের কাছ থেকে সংগ্রহ করেছে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এর উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে।
ওই রিপোর্টে আরো উল্লেখ করা হয় যে, প্রায় ১১ মিলিয়ন কুয়েতি দিনার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪’শ ৩৪ কোটি টাকা ফিলিস্তিনিদের সাহায্যার্থে সংগ্রহ করেছে কুয়েত।
কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের জন্য অনুদানের অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয় সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত। বিশেষ করে আহত মানুষ, বাস্তুচ্যুত মানুষ ও খাদ্যাভাবে যারা কষ্ট পাচ্ছেন; তাদের সাহায্যার্থে অনুদানের টাকা খরচ করা হবে।
তিনি আরো বলেন, জর্দানে থাকা কুয়েত দূতাবাসে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে।পরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত
সংস্থা গুলো ফিলিস্তিনের অভ্যন্তরে সেখানকার মানুষদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে কাজ করবে।
বন্ধুপ্রতিম রাষ্ট্র ফিলিস্তিনের দাবির প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন রয়েছে। যোগ করেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, দুদিন আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ক্রমাগত হত্যা সহ ধ্বংসযজ্ঞ কর্মকান্ডের জন্য ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করেন।
তিনি হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য। এছাড়া ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তারা।
????️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












