আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনকে চীনের প্রদেশ বানানোর আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি চীনের উদ্দেশে বলেন, ‘আপনারা চাইলে, আমাদেরকে ফুজিয়ানের মতো আপনাদের প্রদেশ বানিয়ে ফেলুন।’
জানা গেছে, ফিলিপিনো-চীনা ব্যবসায়ীদের এক সম্মেলনে অনেকটা কৌতুকের ছলে ওই কথা বললেও এ নিয়ে অনেকেই উদ্বেগ বোধ করছেন। ফিলিপাইনের বিতর্কিত এই প্রেসিডেন্টের ওই সভায় চীনের রাষ্ট্রদূত ঝাও জিয়ানহুয়া উপস্থিত ছিলেন। উপস্থিত চীনা ব্যবসায়ী ও শিল্পপতিরা ওই মন্তব্যের প্রশংসা করেন।
দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিমভাবে নির্মিত দ্বীপে সামরিক তৎপরতা নিয়ে আশপাশের অনেক দেশে উদ্বেগ বাড়ছে। ফিলিপাইন নিজেও একসময় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন থাকলেও, দুতের্তে এখন বলছেন, ‘চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের কিছু নেই।’
দুতের্তে বলেন, ‘সামরিক ঘাঁটির উপস্থিতির কথা আমার স্বীকার করতেই হবে। এটি আমাদেরকে লক্ষ্য করে নির্মাণ করা হয়নি। এ ঘাঁটি প্রস্তুত করা হয়েছে আমেরিকাকে লক্ষ্য করে।’
প্রসঙ্গত, ফিলিপাইন মার্কিনপন্থি হলেও, দুতের্তে ক্ষমতায় আসার পর চীন-ঘেঁষা পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। সর্বশেষ ওই মন্তব্য এরই প্রতিফলন। প্রেসিডেন্ট দুতের্তের ওই মন্তব্য ফিলিপাইনে বিতর্কের ঝড় তুলেছে।
সূত্র: এশিয়া টাইমস
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












