১৭ এপ্রিল, ২০১৬, ঢাকা – স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ প্রি-বুকিং এর সময় দেশে প্রথমবারের মতো আয়োজন করেছিল “প্লে এন্ড উইন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ” নামের একটি দারুণ কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি প্রি-বুকারদের জন্য উন্মুক্ত ছিল যেখানে তাদের স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর সাতটি অনন্য ফিচার নিয়ে তৈরি সাতটি ভিডিও দেখতে হয় এবং এরপর এই স্মার্টফোন এর ওপর একটি ছোট কুইজে অংশগ্রহণ করতে হয়। সেরা সাতজন স্কোরধারী কিছু পরিশোধ করা ছাড়াই তাদের প্রি-বুককৃত ডিভাইসগুলো পেয়ে যান। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর সবচেয়ে নিবেদিত এবং উৎসুক প্রি-বুকারদের পুরস্কৃত করতেই এই কুইজ কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল। সাতজন ভাগ্যবান বিজয়ী স্যামসাং মোবাইল বাংলাদেশ এর একটিভেশনস, ডিজিটাল এন্ড পাবলিক রিলেশনস লিড-মাহজাবিন ফেরদৌস এর কাছ থেকে এস৭ হ্যান্ডসেটগুলো পুরস্কার হিসেবে গ্রহণ করেন।
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।
যোগাযোগ
মাহজাবিন ফেরদৌস
লিড । বিটিএল, ডিজিটাল এন্ড পিআর
মোবাইল বিজনেস । স্যামসাং ইলেকট্রনিকস কো: লিমিটেড
স্যামসাং, বাংলাদেশ ব্রঞ্চ অফিস
ইমেইলঃ সধযুধনরহ.ভ@ংধসংঁহম.পড়স
পার্থ সরকার
হেড অফ মিডিয়া রিলেশনস
কনসিটো পিআর । নিযুক্ত পিআর এজেন্সি
স্যামসাং, বাংলাদেশ ব্রঞ্চ অফিস
মোবাইলঃ +৮৮০১৬১২২২৬২০২
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












