বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজা ইন্তেকাল করেছেন।
শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মরহুম হাসান রাজা কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গত ১৩ মার্চ থেকে ডা. ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
পরের দিন ১৪ মার্চ রাতে বেগম খালেদা জিয়া তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন।
মরহুম হাসান রাজা দুই ছেল, একমাত্র মেয়ে কোকোর স্ত্রী শর্মিলী রহমান এবং স্ত্রী মুখলেমা রাজাকে রেখে গেছেন।
মরহুমের মেয়ে শর্মিলী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি আসার পর মরহুদের দাফনের সিদ্ধান্ত হবে।
তার আগে পর্যন্ত তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাঘারে রাখা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












