অগ্রদৃষ্টি-ডেস্কঃ এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান।তিনি বলেন, সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা।
তিনি জানান, এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।
সমাপনী পরীক্ষার সূচি : ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত।
ইবতেদায়ীর সমাপনী সূচি : ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৯ নভেম্বর গণিত।
উল্লেখ্য, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয় ২০০৯ সাল থেকে।
আর ২০১০ সাল থেকে ইবতেদায়ীতে এ পরীক্ষা হচ্ছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ১ নভেম্বর থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












