অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের সহায়তায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণী পড়–য়া এক কিশোরী। পুলিশ কিশোরীর পিতাকে আটক করেছে।
স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের আহম্মাদ হাওলাদারের ৮ম শ্রেণী পড়–য়া কিশোরী মেয়ে জেরিনা আক্তার (১৩)-র সাথে একই উপজেলার ছয়গ্রামের হাচেন মৃধার প্রবাসী ছেলে মাসুম মৃধার (২৫)-র বিয়ে ঠিক হয়। বিয়ের জন্য নির্ধারিত দিন ছিল সোমবার। এ খবর আগৈলঝাড়া থানা জানতে পেরে ওসি মো. মনিরুল ইসলামের নির্দেশে এসআই আ. হক ঘটনাস্থলে গিয়ে কিশোরীর পিতা আহম্মদ হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসেন এবং বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় বরপক্ষের কোন লোকজন উপস্থিত ছিলনা বিধায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে বাল্য বিয়ের হাত থেকে কিশোরী জেরিনা আক্তার রক্ষা পাওয়ায় এলাকার সবাই পুলিশের উদ্যোগের প্রশংসা করেছে।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












