ডেস্ক নিউজ : এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির খেলার কয়েকটি ছবি ও একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাইনার ছবি ও ভিডিও ফেসবুকে দেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান।
ওই ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, সাকিবের মেয়ে আলাইনাকে কোলে নিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী। এছাড়া সাকিব কন্যার সঙ্গে একটি খেলার ভিডিও দেখা যায়।
ফেসবুকে ছবির ক্যাপশনে সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান লেখেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপনে কিছু ভালো সময় কাটলো! এমন ভয়ঙ্কর মাতৃগর্ভ ও যত্নশীল ব্যক্তি তিনি।
এর আগে, নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছোট্ট নাতনির চুলের বেণী করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে দেখা যায়, গণভবনের লনে হাত ধরে টানছেন ওই নাতনি ও তার ছোট ভাই। এসময় হাসিমুখে নাতি-নাতনিকে সামলাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












