ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় সব আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামলার ১১ আসামির মধ্যে ১০ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। অপর আসামি আগে থেকেই জামিনে রয়েছেন।
এদিন আসামিদের মধ্যে বিল্লাল হোসেনের জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম। পরের ৯ আসামির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ।
জামিন পাওয়া আসামিরা হলেন প্রধান প্রকৌশলী এমসিসি (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, জুনিয়ার টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামীউল হক, মো. লুত্ফর রহমান, মিলনচন্দ্র বিশ্বাস, মো. জাকির হোসেন, প্রধান প্রকৌশলী কর্মকর্তা প্রডাকশন (ভারপ্রাপ্ত) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী পরিদর্শন ও মান নিশ্চিতকরণ (ভারপ্রাপ্ত) এসএম সিদ্দিক, জুনিয়র টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং মো. শাহ আলম ও ইঞ্জিনিয়ার অফিসার মো. নাজমুল।
এছাড়া এদিন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব মামলার চূড়ান্ত প্রতিবেদনটি (এফআরটি) দেখে তাতে স্বাক্ষর করেন এবং মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। এর আগে চলতি মাসের ৭ ডিসেম্বর আদালতের সংশ্লিষ্ট শাখায় এ মামলার প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মাহবুবুল আলম।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বোয়িং-৭৭৭ এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্থানে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
ওই ঘটনায় গত বছরের ২০ ডিসেম্বর সংস্থার পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












