সৌদিআরব প্রতিনিধি:: পেপসির লেবেলের আড়ালে ৪৮ হাজার বিয়ারের ক্যান দেশে ঢোকার মুখে আটক করেছে সৌদি আরব কাস্টম্স দফতর। কাস্টম্স দফতর তাদের এক রিপোর্টে জানিয়েছে, আল-বাথা সীমান্তের কাছে এই অবৈধ বিয়ারের ক্যানগুলো আটক করা হয়েছে।
জানা গেছে, চেকিংয়ের দায়িত্বে থাকা অফিসাররা সব কয়েকটি প্যাকেজিং পরীক্ষা করে দেখছিলেন। এসময় এক অফিসারের সন্দেহ হয়, যে বাক্সের মধ্যে থাকা পেপসি নকল হতে পারে। সেই মতো একটি বাক্স কাটতেই একটি ক্যানের ওপর থেকে খানিকটা লেবেল উঠে যায়। পরে সেই লেবেলটি টেনে ছিঁড়তেই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ে। দেখা যায় বিয়ারের ক্যানের উপরে পেপসির লেবেল লাগানো।
সৌদি আরবে মদ্যপান বা এ ধরনের কোনও পানীয় রাখা কঠোর অপরাধ বলে গণ্য করা হয়। বিয়ার নিয়ে যাওয়ার অপরাধে প্রত্যেকটি ট্রাক, তাদের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












