ঢাকা: সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যাকে বিগত সময়ের পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
গুলশান ও শোলাকিয়ার হামলাসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এ ধরনের ঘটনার বেনিফিশারি হচ্ছেন খালেদা জিয়া। আইএস’র ধোয়া তোলা হচ্ছে। আমাদের দেশে আইএস কোনো এজেন্ডা নেই। বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক। এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।
দেশের অগ্রগতি, শান্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানান হাছান মাহমুদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ জলিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












