আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের ভয়াবহ দমন অভিযানের নিন্দা জানিয়ে বেশিরভাগ সদস্যদেশের ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে এই প্রস্তাবের খসড়া সাধারণ পরিষদে উত্থাপন করা হয়েছিল।
প্রস্তাবটির পক্ষে ১২২ ভোট ও বিপক্ষে মাত্র ১০ ভোট পড়ে। এ ছাড়া, ভোটদানে বিরত ছিলেন ২৪ দেশের প্রতিনিধিরা। প্রস্তাবে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা ও নিধনযজ্ঞ বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সেইসঙ্গে জাতিসংঘকে মিয়ানমার বিষয়ক একজন বিশেষ প্রতিনিধি নিয়োগেরও প্রস্তাব দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত প্রস্তাবে রাখাইন প্রদেশের দুর্গত এলাকাগুলোতে ত্রাণকর্মীদের প্রবেশ করতে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে সব রোহিঙ্গা মুসলমানকে পূর্ণ নাগরিক মর্যাদায় তাদের ঘরবাড়িতে ফেরার অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












