আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর পার্বতীপরের ভবানীপুর রেলওয়ে স্টেশনের পার্শ্বে বাজারে হটাৎ গতকাল বুধবার হতে মুখ পোড়া লম্বা লেজ বিশিষ্ট একটি হনুমানকে দেখতে পায় স্থানীয়রা। পরে হনুমানটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করে লোকজন। হনুমানটিকে দেখতে ভীর করছে স্থানীয়রাও। কেউবা আবার দিচ্চে রুটি ,কলাসহ বিভিন্ন খাদ্য দ্রব্য। বৃহস্পতিবার ভবানীপুর বাজারে গিয়ে দেখা যায় মেসার্স মদিনা নির্মান ট্রেডার্স এর পাশে একটি বড় গাছে বসে আছে একটি হনুমান। বাজারের লোকজনের ভীরে রাস্তায় জনজাটের সৃষ্টি হয়। জানাযায়, এর ৭/৮ দিন আগে ৮ থেকে ১০টি হনুমান দেখা গেছে পাশের ফুলবাড়ী উপজেলায়। গত সোমবার একই ধরনের একটি হনুমানের দেখা মেলে বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরের বিভিন্ন গাছে ও প্রাচীরে। স্থানীয়রা বলেন এদের ৮/১০টির একটি দল ভারত থেকে আসছে বলে আমরা শুনেছি। এব্যাপারে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুশুলপুর গ্রামের মোসলেম উদ্দীন মোসলেম জানান, গতকাল শুনেছি যে, এখানে একটি হনুমান এসেছে তাই দেখতে এসেছি। বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে আসছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












