আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহার উপযোগী পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি অর্জন করেছে ইরান। এ খবর দিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আসকার জারেয়ান।
তিনি আজ তেহরানে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের পর বিশ্বের পঞ্চম দেশ হিসেবে পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্ত রপ্ত করল ইরান। তিনি আরো বলেন, কার্ডিয়াক পেসমেকার ও ল্যাপটপ তৈরির কাছে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
এ ছাড়া, এর সঙ্গে অতিরিক্ত কিছু অ্যাপ্লিকেশন যোগ করে এটিকে তেল খাত ও কৃত্রিম উপগ্রহ স্থানান্তরের কাজে ব্যবহার করা সম্ভব।
আসকার জারেয়ান বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশীয় কোম্পানির সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এই প্রযুক্তির বাণিজ্যিকীকরণ করার পদক্ষেপ নেবে তেহরান। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের সামনে সম্ভাবনার নতুন অনেক দিগন্ত খুলে গেছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আরো বলেন, অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইরানের পশ্চিমাঞ্চলীয় আলবোর্জ প্রদেশে দেশের প্রথম আয়ন থেরাপি সেন্টার স্থাপন করা হবে যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ডলার।
জারেয়ান বলেন, আয়ন থেরাপি প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে ইরান হবে বিশ্বের ষষ্ঠ দেশ। ক্যান্সারসহ আরো কিছু দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আয়ন থেরাপি ব্যবহৃত হয়। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












