আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, পাকিস্তানে গ্যাস রফতানির লক্ষ্যে দেশটির সীমান্ত পর্যন্ত পাইপ লাইন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার ওপারে পাইপ লাইন বসানোর কোনো পদক্ষেপ নেয়নি। রবিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজান জাঙ্গানে বলেন, পাকিস্তান প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করায় দেশটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত। তার মন্ত্রণালয় আইনি ব্যবস্থা নেয়ার পক্ষে বলে তিনি জানান।
এর আগে গত ৩০ জানুয়ারি তিনি বলেছিলেন, গ্যাস পাইপ লাইন চালুর বিষয়ে পাকিস্তান সহযোগিতা করছে না। এ ক্ষেত্রে আমেরিকা ও সৌদি আরবের নাশকতা থাকতে পারে।
ইরানের সাথে গ্যাস পাইপ লাইন স্থাপন না করে অন্য কোনো উপায় অবলম্বনের জন্য পাকিস্তানের ওপর চাপ ছিল বলে তিনি স্বীকার করেন।
তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের ওপর দিয়ে তুর্কিমেনিস্তানের গ্যাস ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার প্রকল্প চালুর জন্য ইসলামাবাদের ওপর চাপ রয়েছে। ওই প্রকল্প তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপ লাইন বা ‘টাপি’ নামে পরিচিত। সৌদি আরব ওই প্রকল্পে পুঁজি বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












