আন্তর্জাতিকঃ ইরান অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরমাণু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইও’র প্রধান আলী আকবর সালেহী এ ঘোষণা দিয়েছেন।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অন্যতম লক্ষ্য হল এ প্রযুক্তিকে চিকিৎসা খাতে ব্যবহার করা। অর্থাৎ চিকিৎসায় পরমাণু প্রযুক্তি প্রয়োগ, এ সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নধারা অব্যাহত রাখাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
তিনি জানান, বিশেষায়িত এ হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ হাসপাতাল নির্মাণের বিষয় পুরো অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।
বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার হল পরমাণু চিকিৎসা ৷ চিকিৎসা এবং রোগ নির্ণয় উভয় ক্ষেত্রেই এর প্রয়োগ হয়৷ মেডিসিনের সাথে পরমাণু পদার্থ অর্থাৎ রেডিও অ্যাকটিভ আইসোটোপ মিশিয়ে তৈরি হয় রেডিওমেডিসিন৷ শরীরের বিভিন্ন স্থানের রোগ চিকিৎসা এবং রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় পৃথক পৃথক রেডিওমেডিসিন।
রেডিওমেডিসিন নামে পরিচিত তেজস্ক্রিয় উপাদান প্রয়োগে চিকিৎসার বিষয়ও তুলে ধরেন তিনি। সালেহী জানান, ইরানে প্রস্তুত রেডিওমেডিসিন দিয়ে ১০ লাখের বেশি রোগীর চিকিৎসা চলছে। মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই চিকিৎসায় ব্যবহারের জন্য এ জাতীয় উপাদান তৈরি করে বলেও জানান তিনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের আর কোনো দেশ রেডিওমেডিসিন তৈরি করতে পারে না।
এ ছাড়া, ইরান রেডিওমেডিসিন রফতানি করে বলেও জানান তিনি।
উৎসঃ রেডিও তেহরান
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












