আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু সরবরাহ গ্রুপ বা এনএসজি’র সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সমর্থন দিয়েছে রাশিয়া। এনএসজি হচ্ছে পরমাণু পণ্য বিষয়ক বাণিজ্য পরিচালনাকারী দেশগুলোর বিশেষ ক্লাব।
এ ক্লাবের সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সম্প্রতি রুশ একজন কূটনীতিক সমর্থন দিয়েছেন। গত শুক্রবার এক সম্মেলনে রুশ ওই কূটনীতিক বলেছেন, ইসলামাবাদের প্রার্থীতার বিরুদ্ধে নয় মস্কো এবং বিষয়টিতে বাধা দেয়ারও কোনো ইচ্ছা তাদের নেই।
‘ডিসআর্মামেন্ট,নন-প্রলিফারেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাবিলিটি’ শীর্ষক এক সেমিনারে রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাভেল দিদকোভস্কি এ সমর্থনের ঘোষণা দেন। তিনি জানান, বিষয়টি নিয়ে রাশিয়া ও চীন একসঙ্গে একটি ফর্মূলা তৈরির কাজ করছে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন রুশ এ কূটনীতিক।
সম্মেলনে পাকিস্তানের কর্মকর্তারা বলেন, ভারতের নানা তৎপরতার কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে এবং এ ক্লাবে যোগ দেয়া এখন পাকিস্তানের জন্য জরুরি হয়ে পড়েছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












