খেলাধুলা ডেস্ক : আবারও শুরু হলো গুঞ্জন। না, চন্দ্রিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার কোচ হওয়ায় কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই লঙ্কান ক্রিকেট বোর্ড চুক্তির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। গুঞ্জন হলো সাবেক টাইগার কোচের বাংলাদেশে আসা নিয়ে। জানুয়ারিতে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবে বাংলাদেশে আসবেন এটা জানা কথা। কিন্তু তার আগেই নাকি পদত্যাগের কারণ ব্যখ্যা করতে আসবেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া এই কোচ।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তি ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই বাংলাদেশ-পর্ব শেষ করেছেন শ্রীলঙ্কান কোচ। গত অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝামাঝি সময়ে পদত্যাগের সিদ্ধান্ত জানান হাথুরু। আজ প্রধান কোচ হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি সূত্রে জানা গেছে, পদত্যাগের কারণ ব্যখ্যা করতেই নাকি ঢাকায় আসবেন সাবেক কোচ।
আরও জানা গেছে, বিসিবির সঙ্গে চুক্তির শর্ত মেনেই ৩ মাসের নোটিশ পিরিয়ডে পদত্যাগের কথা জানিয়েছেন হাথুরু। কিন্তু পদত্যাগের পর গত দুই মাসে বিসিবির মুখোমুখি হননি এই লঙ্কান কোচ। আগামীকাল শনিবার তার বাংলাদেশে আসার কথা আছে। এর আগেও আসার কথা দিয়ে তিনি কথা রাখেননি। এবার হয়তো জানা যেতে পারে কেন পদত্যাগ করলেন এই সাকিব-তামিমদের গুরু।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












