Menu |||

নোয়াখালীতে ধারণকৃত ‘ইত্যাদি’র প্রচার ২৭শে নভেম্বর

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। বরাবরের মতো শেকড় সন্ধানী ইত্যাদির এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুর রশিদের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। দীর্ঘদিন পর দর্শকদের অনুরোধে আবারও গত পর্ব থেকে ইত্যাদিতে বিদেশী প্রতিবেদন দেখানো শুরু হয়েছে। এবারের বিদেশী প্রতিবেদনে রয়েছে অবৈধভাবে অমানুষ দালালদের খপ্পরে পড়ে প্রলোভন ও প্রতারণার শিকার হয়ে যারা পাচার হয়ে যায় তাদের দুর্দশার করুণ চিত্রের ওপর বাংলাদেশ, তুরস্ক ও গ্রিসের সীমান্ত এলাকায় ধারণকৃত একটি তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন। ফেরিতে যানবাহন এবং যাত্রী পারাপার প্রায় সবার কাছেই একটি পরিচিত দৃশ্য হলেও এবারের ইত্যাদিতে দেখা যাবে ফেরিতে করে রেল পারাপারের দৃশ্য। কোলাহলমুক্ত, বনভূমি পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ ‘নিঝুম দ্বীপ’-এর ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের প্রকৃতি ও পাখি প্রেমের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় নোয়াখালীকে নিয়ে গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গানটিতে তার সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় একদল শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। নোয়াখালীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৬ জনকে নির্বাচন করা হয় এবারের দর্শক পর্বের জন্য। নির্বাচিত এ  দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন বৃহত্তর নোয়াখালীর গুণী শিল্পী জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী তারিন। মাহফুজ আহমেদ এবং তারিন দর্শকদের সামনে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি বক্তব্যধর্মী রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন। তাদের সংলাপ ও অভিনয় দেখে দর্শকরা মুহুর্মুহু করতালি দিতে থাকেন। এরপর আমন্ত্রিত দর্শকরাও তাদের সঙ্গে যোগ দেন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল-সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টক শোর প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, সুশীলের অশীল কর্মকাণ্ড, ডাক্তারের সিরিয়াল সমস্যা, শেখার বিভিন্ন দিকসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। এবারের অনুষ্ঠানে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, কে এস ফিরোজ, শবনম পারভীন, আবদুল আজিজ, মহিউদ্দিন বাহার, আবদুুল কাদের, আফজাল শরীফ, জিল্লুর রহমান, কাজী আসাদ, আমিন আজাদ, কামাল বায়েজিদ, সুভাশিষ ভৌমিক, তারিক স্বপন, রতন খান, বিলু বড়ুয়া, মুকুল সিরাজ, নিসা, এ্যামিলা, বিনয় ভদ্র, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, রবিন, ফরিদ, স্বপনসহ অনেকে। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৭শে নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে আগামী ৬ই ডিসেম্বর, রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

নোয়াখালীতে ধারণকৃত ‘ইত্যাদি’র প্রচার ২৭শে নভেম্বর

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। বরাবরের মতো শেকড় সন্ধানী ইত্যাদির এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুর রশিদের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। দীর্ঘদিন পর দর্শকদের অনুরোধে আবারও গত পর্ব থেকে ইত্যাদিতে বিদেশী প্রতিবেদন দেখানো শুরু হয়েছে। এবারের বিদেশী প্রতিবেদনে রয়েছে অবৈধভাবে অমানুষ দালালদের খপ্পরে পড়ে প্রলোভন ও প্রতারণার শিকার হয়ে যারা পাচার হয়ে যায় তাদের দুর্দশার করুণ চিত্রের ওপর বাংলাদেশ, তুরস্ক ও গ্রিসের সীমান্ত এলাকায় ধারণকৃত একটি তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন। ফেরিতে যানবাহন এবং যাত্রী পারাপার প্রায় সবার কাছেই একটি পরিচিত দৃশ্য হলেও এবারের ইত্যাদিতে দেখা যাবে ফেরিতে করে রেল পারাপারের দৃশ্য। কোলাহলমুক্ত, বনভূমি পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ ‘নিঝুম দ্বীপ’-এর ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের প্রকৃতি ও পাখি প্রেমের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় নোয়াখালীকে নিয়ে গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গানটিতে তার সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় একদল শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। নোয়াখালীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৬ জনকে নির্বাচন করা হয় এবারের দর্শক পর্বের জন্য। নির্বাচিত এ  দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন বৃহত্তর নোয়াখালীর গুণী শিল্পী জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী তারিন। মাহফুজ আহমেদ এবং তারিন দর্শকদের সামনে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি বক্তব্যধর্মী রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন। তাদের সংলাপ ও অভিনয় দেখে দর্শকরা মুহুর্মুহু করতালি দিতে থাকেন। এরপর আমন্ত্রিত দর্শকরাও তাদের সঙ্গে যোগ দেন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল-সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টক শোর প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, সুশীলের অশীল কর্মকাণ্ড, ডাক্তারের সিরিয়াল সমস্যা, শেখার বিভিন্ন দিকসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। এবারের অনুষ্ঠানে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, কে এস ফিরোজ, শবনম পারভীন, আবদুল আজিজ, মহিউদ্দিন বাহার, আবদুুল কাদের, আফজাল শরীফ, জিল্লুর রহমান, কাজী আসাদ, আমিন আজাদ, কামাল বায়েজিদ, সুভাশিষ ভৌমিক, তারিক স্বপন, রতন খান, বিলু বড়ুয়া, মুকুল সিরাজ, নিসা, এ্যামিলা, বিনয় ভদ্র, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, রবিন, ফরিদ, স্বপনসহ অনেকে। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৭শে নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে আগামী ৬ই ডিসেম্বর, রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 28 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।