আন্তর্জাতিক ডেস্ক : হুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক তেহরান বিরোধী বক্তব্যকে ‘কার্টুনধর্মী সার্কাস’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করে না তেহরান।
রোববার বিকেলে ৫৪তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জারিফ বলেন, “আপনারা আজ সকালে একটি কার্টুনধর্মী সার্কাস প্রত্যক্ষ করেছেন যা প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়।”
এর আগে রোববার সকালে মিউনিখ সম্মেলনে নেতানিয়াহু বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে হাস্যকরভাবে হঠাৎ পুড়ে যাওয়া একটি ধাতব খণ্ড তুলে ধরেন। তিনি বলেন, এটি একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ। নেতানিয়াহু তার বক্তৃতায় ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন।
এক সপ্তাহেরও বেশি সময় আগে ইহুদিবাদী সেনাবাহিনী দাবি করেছিল, তারা সিরিয়া থেকে আকাশে উড্ডয়নকারী একটি ইরানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
গত ১০ ফেব্রুয়ারি সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি এফ-সিক্সটিন জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে। ওই ঘটনার পর তেল আবিব ইরানি ড্রোন নামানোর দাবি করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তেল আবিবের ওই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, সিরিয়ার ‘সাংবিধানিক ও বৈধ’ সরকারের অনুরোধে দেশটিতে সামরিক উপদেষ্টার কাজ করছে ইরান। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












