বিনোদন ডেস্ক : সত্তর ও আশির দশকের আলোচিত কন্ঠশিল্পী লিনু বিল্লাহ দীর্ঘদিন পর অডিও’র জন্য গাইলেন নতুন গান। “বাতাস এসে রোজ দিয়ে যায়/তোমার খবরাখবর/তুমি যতোই রাখো দূরে/আমায় যতোই করো পর- এমন কথার গানটি লিখেছেন গীতিকবি নীহার আহমেদ। শেখ মিলন’র সুর ও সঙ্গীতে সম্প্রতি “গানপাগল” স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
বি-মিউজিকের ব্যানারে প্রকাশিতব্য গানটি সম্পর্কে লিনু বিল্লাহ বলেন- এ প্রজন্মের ছেলেদের সাথে কাজ করার ইচ্ছে বহুদিনের, এবার আমার সে ইচ্ছে পূরণ হলো। নীহার আহমেদের সুন্দর শব্দচয়ন আর শেখ মিলনের সুর-সঙ্গীতে আমার গাওয়া গানটি গানপ্রেমীদের আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।
নীহার আহমেদ বলেন- লিনু বিল্লাহ’র মতো গুণী শিল্পীর গান করা সত্যিই গৌরবের। সু্যোগ হলে এ রকম আরও গান করার ইচ্ছে রয়েছে। শেখ মিলন বলেন- ছোটবেলা থেকে যাঁদের গান আত্নায় ধারণ করে বড় হয়েছি, লিনু বিল্লাহ তাঁদের মাঝে অন্যতম। ভালো লাগছে এমন একটি কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












