খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামীরা বাদীর নিকট চাঁদা দাবী ও হামলার অভিযোগের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাবিবুর রহমান বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই বরিশালকে দায়িত্ব দিয়েছেন।
মামলার আসামীরা হলো নলছিটি উপজেলার কুশংগল গ্রামের আ. মজিদ হাওলাদার, শাহ আলম, ওয়াহেদ মোল্লা, বাসার মোল্লা ও বাকেরগঞ্জের বরিয়া গ্রামের আনোয়ার খান।
মামলায় বাদী অভিযোগ করেন আসামীরা গত ২৫ এপ্রিল বিকেলে দলবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত ডাকাতি মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। মামলা তুলে নেয়া না হলে জামিন করাতে টাকা খরচ বাবদ একলক্ষ টাকা তাদেরকে দিতে হবে। না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলেও হুমকি প্রদান করা হয়।
উল্লেখ্য, এই মামলার ১ নং আসামী মজিদের ঈন্ধনে ২০১৪ সালের ১ জুন ২ ও ৩ নং আসামী ভাড়াটিয়া ডাকাত ৫ নং আসামীসহ ১৫-২০ জনের একটি দল বাদীর ছোট ভাইয়ের বৌভাত অনুষ্ঠানের রান্না চলাকালে গভীর রাতে অস্ত্রসহ প্রবেশ করে।
এ সময় ডাকাত দল এলোপাথারি গুলি ছোড়লে ৬জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় নামধারী আসামীরা বাদী পরিবারের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে নানা ধরনের ক্ষয়ক্ষতি করতে থাকে বলে বাদী হাবিবুর রহমান দাবী করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












