ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধঃ নরসিংদীর বেলাবো উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বেলাব থানার ওসি বদরুল আলম বলেন, বাসটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। আর মাইক্রোবাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দড়িগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাস চুরমার হয়ে গেলে ১১ জন মারা যান। আহত হন আরও তিনজন। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান ওসি বদরুল।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












