নরসিংদী প্রতিনিধি: নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক সফিকুল মোহাম্মদ মানিকের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে নানাবিধ অনিয়মে জর্জড়িত রয়েছে তারা। ক্লাবের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে নিরুপায় হয়ে জেলা প্রশাসক ও ক্লাবের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৭ আগস্ট লিখিত অভিযোগটি দায়ের করেছেন নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য।
অভিযোগে বলা হয়েছে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনতন্ত্র বিরোধী নানা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত। এছাড়া প্রতি মাসে কার্য নির্বাহী কমিটির সমন্বয়ে সভা করার কথা থাকলেও বিগত দেড় বছরে একটি সভাও করতে পারেনি। সদস্য বহিস্কার ও সদস্য ভর্তির ব্যাপারে গঠনতন্ত্রের কোন নিয়মনীতি’র তোয়াক্কা করেনি তারা।
সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারীর কথাও বলা হয়েছে। জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে নরসিংদী প্রেসক্লাবের নামে অর্থ সংগ্রহ করে নিজেদের পকেট ভারী করেছে তারা। বর্তমানে ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোন সময় সহিংস ঘটনার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তী ক্ষুন্ন হওয়া থেকে রেহাই পেতে জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ দায়ের করেছেন কার্য নির্বাহী কমিটির কয়েকজন সদস্য।
এই অভিযোগের অনুলিপি নরসিংদী সদরের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার, ডিজিএফআই ও এনএসআই কর্তৃপক্ষের নিকট দেয়া হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












