বদরুল আলম চৌধুরী।। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া শরীফ নগর এলাকা থেকে বিরল প্রজাতির একটি পাণ্ডা উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বুধবার সন্ধায় পাণ্ডাটি উদ্ধারের পর বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বন বিভাগের কর্মকর্তারা তা নিয়ে যান।
স্থানীয় সূত্রে, উপজেলার দেবপাড়া ইউনিয়নের শরীফ নগর এলাকার লন্ডন প্রবাসী নুরুল শরীফের বাড়ীতে কাজ করতে গিয়ে একলোক গাছের ডালে পাণ্ডাটি দেখতে পান। স্থানীয় লোকদের সহযোগিতায় পাণ্ডাটি উদ্ধার করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে প্রাণীটি এক নজর দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমান। এ সময় স্থানীয়রা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেলকে মোবাইল ফোনে পাণ্ডা আটকের বিষয় জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহকে জানান তিনি বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন।
বন বিভাগ কর্মকর্তারা ভোর রাত পায় ৪টার দিকে দেবপাড়া শরীফ নগর গেলে নুরুল শরীফ নিজে তাদের হাতে তুলে দেন বিরল প্রজাতির পান্ডাটি।
সূত্রে জানাগেছে, হাসানসহ একদল চুনারুঘাট বন বিভাগের কর্মকর্তা পাণ্ডাটি নিয়ে গেছেন এবং এটিকে চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












