বদরুল আলম চৌধুরীঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা ইসলামিয়া দাখিল মাদরাসায় বাংলাদেশ ডেভল্পমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে ও শেভরণ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় ৩ আগস্ট, ২০১৫ সোমবার সকালে শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ,শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কোঅর্ডিনেটর (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ। প্রধান আলোচক ছিলেন মাসিক নবীগঞ্জ দর্পণ-এর সম্পাদক এম, শহীদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সুপার মোঃ নাসির উদ্দীন,শেভরণ (বিডিএসসি) শিক্ষা কর্মকর্তা এস এম এ হাসনাত, ম্যানেজিং কমিটির সদস্য আবু বকর (আবু)। আরো উপস্থিত ছিলেন আব্দুস শহীদ, জাহেদ মিয়া চৌধুরী,সমসির উল্লাহ,মাদরাসা,অনলাইন পত্রিকা কসবা নিউজ-এর সম্পাদক বদরুল আলম চৌধুরী, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াছমিন। কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নুরউদ্দিন ও সহকারী শিক্ষক আইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কসবা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্টেকহোল্ডারবৃন্দ অংশ নেয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












