মিজানুর রহমান সুহেল নবীগঞ্জ থেকে ।। নবীগঞ্জ উপজেলায় ২০পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ।
মঙ্গলবার ভোরে ১১নং গজনাইপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহা সড়কস্থ কান্দিগাঁও গ্রামের আব্দুর রশিদ মিয়ার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা সহ আটক করা হয় ।
আটককৃতরা নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের আব্দুর রশিদ মিয়ার ছেলে হোসাইন আহমদ ( ২৮ ) ও একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের মৃত হাজী আব্দুল খালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ( ৩৪ ) ।
গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কান্দিগাঁও গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে ২০ পিস ইয়াবা সহ ২জনকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান হোসাইন আহমদ ও জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তারা এলাকার মামক ব্যবসায়ী হিসেবে পরিচিত ।
পরে তাদের বিরুদ্ধে ০৬.০৯.১৬ তারিখ পুলিশবাদী হয়ে মামলা নং ৬ দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












