বদরুল আলাম চৌধুরী,বিশেষ প্রতিনিধি: উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক ওয়াশ
কর্মসূচির উদ্যোগে গতকাল রোববার সকাল ১১ ঘটিকায় ক্লাস রুমে সাবান উৎসব
পালিত হয় । বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অচিন্ত্য আচার্যের সভাপতিত্বে ও
বি.এস.সি শিক্ষক আব্দুর রহিমের সঞ্চলনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য
রাখেন,ব্র্যাক ওয়াশ কর্মসূচির সিনিয়র ম্যানাজার মিজবাউল হক । তিনি বলেন
অপরিষ্কারতা দূরীকরণে ব্র্যাক ওয়াশ কর্মসূচির কোন বিকল্প নেই ।তাই
ব্র্যাক ওয়াশের কর্মকতারা সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে,প্রধান আলোচকের
বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন,উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচি’র সংগঠক আব্দুর রউফ । অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন,ইসলাম ধর্মের শিক্ষক মাও:সিরাজুল ইসলাম,শিক্ষক সনজিৎ
দাশ,তরুণ ব্যবসায়ী হুসাইন রাফি প্রমুখ । ছাত্রছাত্রীদের করতালীর মধ্যদিয়ে
অনুষ্টানের সমাপ্তি ঘটে ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












