নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার বেঙ্গল ফুডের ব্যবসায়ী চয়ন রায়(৩২)কে গলা কাটা অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,গত রবিবার রাতে ব্যবসা শেষে দোকানেই ঘুমিয়েছিলেন চয়ন। রাত প্রায় ২টার দিকে অস্ত্রধারী দূর্বৃত্তরা দোকানে ডুকে ছুরি দিয়ে তার গলা কেটে চলে যায়।কিছুক্ষণ পর পাশের দোকানে ঘুমিয়ে থাকা ফার্ণিচার ব্যবসায়ী রাজিব ও সেলুন ব্যবসায়ী সমরান গলার শব্দ শুনে চয়নের দোকানে এসে তাকে রক্তাক্ত গলা কাটা ও আহত অবস্থায় দেখতে পান। পুলিশ রাতেই ঘটনা স্থলে উপস্থিত হয়ে রক্তমাখা জামা কাপড় জব্দ করেছে। আহত চয়নের বড় ভাই বিপ্লব দাশ জানান,তাকে হত্যা করা নাকি ডাকাতির উদ্যোশ্যে তার গলা কাটা হয়েছে,সে কথা বলা না পর্যন্ত কিছু বলতে পারছিনা। আহত চয়ন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের চিত্তরঞ্জন দাশের পুত্র। তিনি বিগত কয়েক বছর ধরে বান্দের বাজারে ব্যবসা পরিচালনা কওে আসছেন।এশিয়ার বৃহত্তম গ্যাস ফিল্ড বিবিয়ানার সাউথ প্যাড,নর্থ প্যাড,সাউথ ওয়েষ্ট গ্যাস প্লান বান্দের বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দুরত্বে অবস্থিত। গুরুত্বপূর্ণ একটি স্পর্শ কাতর এলাকায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর টহল জোরদার থাকার পরও সু চতুর দূর্বৃত্তরা এ ধরণের বড় একটি দুর্ঘটনা ঘটিয়ে নিরাপদে চলে গেল এনিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












