নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলা কবিতা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে আজ শনিবার সকাল ১০টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আস্থায়ী কার্যলয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় মোঃ আরশ আলীর সভাপতিত্বে ও তৌহিদ চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন- তৌফিকুর রহমান শামীম, হুসাইন তালুকার তোফায়েল আহমেদ, ছনি চৌধুরী-সহ সংগঠনের উপস্থিত ৩১ জন সদস্য। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে মোঃ আরশ আলী-কে আহব্বায়ক, তৌহিদ চৌধুরী-কে সিনিয়র যুগ্ন আহব্বায়ক, তৌফিকুর রহমান শামীম, হুসাইন তালুকাদার তোফায়েল আহমেদ, ছনি চৌধুরী-কে যুগ্ন আহব্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয় এবং আগমী ৩ মাসের পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।











