Menu |||

নতুন ধরণের পাসওয়ার্ড – যা ভুলে যাবার ভয় নেই

ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের সুপরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক নবেন্দু গুহ-র কাছ থেকে সাতসকালে তাঁর ফেসবুক বন্ধুদের কাছে পৌঁছিয়েছিল একটা অশ্লীল ভিডিও-র লিঙ্ক। যাঁরা মি. গুহকে চেনেন-জানেন, তাঁরা সবাই অবাক – এ কী কান্ড!

বুঝতে অবশ্য কারোরই বেশী সময় লাগে নি যে হ্যাকারদের পাল্লায় পড়েছেন তিনি। তবুও বহু বন্ধুকে ফোন করে বা মেসেজ পাঠিয়ে ওই লিঙ্ক খুলতে বারণ করে দিয়েছিলেন মি. গুহ।

এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছেন বহু মানুষ।

তেমনি, এমন ইন্টারনেট ব্যবহারকারী বোধহয় খুব কমই আছেন যারা অন্তত একবারের জন্যও পাসওয়ার্ড ভুলে যান নি। এক হিসেব মতে, ইন্টারনেট ব্যবহারকারীদের গড়ে ২৬টি করে বিভিন্ন পরিষেবার পাসওয়ার্ড মনে রাখতে হয়। তাই ভুলে যাওয়াই স্বাভাবিক।

তবে, হ্যাকারদের পাল্লায় পড়া হোক বা পাসওয়ার্ড ভুলে যাওয়া – এগুলোর হাত থেকে এবার বোধহয় কিছুটা স্বস্তি পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজির কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানীরা এক নতুন ধরনের পাসওয়ার্ড তৈরীর পদ্ধতি উদ্ভাবন করেছেন সম্প্রতি, নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্টিভপাস’।

“এই পদ্ধতিতে কোনও একটি নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে না। প্রতিবার লগ-ইন করার সময়ে তৈরী হবে নতুন নতুন পাসওয়ার্ড। আর তার জন্য সফটওয়্যারটি তথ্য সংগ্রহ করবে ব্যবহারকারীর ফোন থেকেই,” বলছিলেন যে বিজ্ঞানী-দলটি তৈরী করেছে ‘অ্যাক্টিভপাস’, সেটির প্রধান অধ্যাপক নিলয় গাঙ্গুলি।

lost passwords

তাঁর কথায়, “পাসওয়ার্ডের মূল উদ্দেশ্য হল সঠিক ব্যক্তিকে চিনে নেওয়া। আমি-ই সেই ব্যক্তি কি না, তা জানতে আমাদের মোবাইল ফোনই সেরা উপায়, কারন আমরা সারাদিনে মোবাইলে যা যা করি, তা আমি ছাড়া অন্য কেউ জানে না। তাই ফোনে আমি কী কী করেছি, তার থেকেই তথ্য সংগ্রহ করে কয়েকটি প্রশ্ন করবে ‘অ্যাক্টিভপাস’।“

যেমন আগের রাতে শেষ ফোনটি আপনার কোন বন্ধু করেছিলেন, অথবা কাল কোন জনপ্রিয় শিল্পীর গান আপনি ডাউনলোড করেছিলেন – এধরনেরই তিনটি প্রশ্ন করবে সফটওয়্যারটি।

প্রশ্নগুলো এমন ভাবে করা হবে, যে কাজগুলো শুধু ব্যবহারকারী-ই মনে রাখতে পারবেন, অন্যদের জানার কথা নয়।

দুটো সঠিক উত্তর দিতে পারলেই আপনি পাস – অর্থাৎ আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরী করে দেবে সেটি।

উত্তর মনে না পড়লে সঠিক জবাবের আভাসও দিয়ে দেবে এই সফটওয়্যার।

activepass

আই আই টি খড়্গপুরের কমপ্লেক্স নেটওয়ার্ক রিসার্চ গ্রুপের প্রধান মি. গাঙ্গুলির কাছে জানতে চেয়েছিলাম, ফোনে কী করা হচ্ছে, কার সঙ্গে কখন কথা বলা হচ্ছে – এটা তো ব্যক্তিগত, গোপনীয় বিষয়। সফট্ওয়্যারটি এই তথ্য জেনে নেওয়ার ফলে সেই গোপনীয়তার সঙ্গে আপস করা হবে না?

“গোপনীয় তথ্য সংগ্রহ করবে ঠিকই, কিন্তু যেহেতু সফটওয়্যারটা ক্লাউড-বেস্ড নয়, অর্থাৎ সেই তথ্য কোনও সার্ভারে জমা হচ্ছে না, ব্যবহারকারীর ফোনেই থাকছে, তাই গোপনীয়তার সঙ্গে আপস করার কোনও সম্ভাবনা নেই,” বলছিলেন মি. গাঙ্গুলি।

৭০ জন ইন্টারনেট ব্যবহারকারী ‘অ্যাক্টিভপাস’ পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন। যার মধ্যে ৯৫% সঠিক উত্তর দিয়ে পাসওয়ার্ড পেয়েছেন।

কিন্তু এখনই ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ‘অ্যাক্টিভপাস’ ব্যবহার করা হবে না, শুধু সোশ্যাল মিডিয়া বা সিনেমা ডাউনলোড করার ওয়েবসাইট প্রভৃতির জন্যই শুরু করা যেতে পারে।

বেশ কিছু সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চলছে বলে জানান মি. গাঙ্গুলি।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিতে খুশহালপুরের তিন নেতা

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিতে খুশহালপুরের তিন নেতা

» কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

» কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

নতুন ধরণের পাসওয়ার্ড – যা ভুলে যাবার ভয় নেই

ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের সুপরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক নবেন্দু গুহ-র কাছ থেকে সাতসকালে তাঁর ফেসবুক বন্ধুদের কাছে পৌঁছিয়েছিল একটা অশ্লীল ভিডিও-র লিঙ্ক। যাঁরা মি. গুহকে চেনেন-জানেন, তাঁরা সবাই অবাক – এ কী কান্ড!

বুঝতে অবশ্য কারোরই বেশী সময় লাগে নি যে হ্যাকারদের পাল্লায় পড়েছেন তিনি। তবুও বহু বন্ধুকে ফোন করে বা মেসেজ পাঠিয়ে ওই লিঙ্ক খুলতে বারণ করে দিয়েছিলেন মি. গুহ।

এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছেন বহু মানুষ।

তেমনি, এমন ইন্টারনেট ব্যবহারকারী বোধহয় খুব কমই আছেন যারা অন্তত একবারের জন্যও পাসওয়ার্ড ভুলে যান নি। এক হিসেব মতে, ইন্টারনেট ব্যবহারকারীদের গড়ে ২৬টি করে বিভিন্ন পরিষেবার পাসওয়ার্ড মনে রাখতে হয়। তাই ভুলে যাওয়াই স্বাভাবিক।

তবে, হ্যাকারদের পাল্লায় পড়া হোক বা পাসওয়ার্ড ভুলে যাওয়া – এগুলোর হাত থেকে এবার বোধহয় কিছুটা স্বস্তি পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজির কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানীরা এক নতুন ধরনের পাসওয়ার্ড তৈরীর পদ্ধতি উদ্ভাবন করেছেন সম্প্রতি, নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্টিভপাস’।

“এই পদ্ধতিতে কোনও একটি নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে না। প্রতিবার লগ-ইন করার সময়ে তৈরী হবে নতুন নতুন পাসওয়ার্ড। আর তার জন্য সফটওয়্যারটি তথ্য সংগ্রহ করবে ব্যবহারকারীর ফোন থেকেই,” বলছিলেন যে বিজ্ঞানী-দলটি তৈরী করেছে ‘অ্যাক্টিভপাস’, সেটির প্রধান অধ্যাপক নিলয় গাঙ্গুলি।

lost passwords

তাঁর কথায়, “পাসওয়ার্ডের মূল উদ্দেশ্য হল সঠিক ব্যক্তিকে চিনে নেওয়া। আমি-ই সেই ব্যক্তি কি না, তা জানতে আমাদের মোবাইল ফোনই সেরা উপায়, কারন আমরা সারাদিনে মোবাইলে যা যা করি, তা আমি ছাড়া অন্য কেউ জানে না। তাই ফোনে আমি কী কী করেছি, তার থেকেই তথ্য সংগ্রহ করে কয়েকটি প্রশ্ন করবে ‘অ্যাক্টিভপাস’।“

যেমন আগের রাতে শেষ ফোনটি আপনার কোন বন্ধু করেছিলেন, অথবা কাল কোন জনপ্রিয় শিল্পীর গান আপনি ডাউনলোড করেছিলেন – এধরনেরই তিনটি প্রশ্ন করবে সফটওয়্যারটি।

প্রশ্নগুলো এমন ভাবে করা হবে, যে কাজগুলো শুধু ব্যবহারকারী-ই মনে রাখতে পারবেন, অন্যদের জানার কথা নয়।

দুটো সঠিক উত্তর দিতে পারলেই আপনি পাস – অর্থাৎ আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরী করে দেবে সেটি।

উত্তর মনে না পড়লে সঠিক জবাবের আভাসও দিয়ে দেবে এই সফটওয়্যার।

activepass

আই আই টি খড়্গপুরের কমপ্লেক্স নেটওয়ার্ক রিসার্চ গ্রুপের প্রধান মি. গাঙ্গুলির কাছে জানতে চেয়েছিলাম, ফোনে কী করা হচ্ছে, কার সঙ্গে কখন কথা বলা হচ্ছে – এটা তো ব্যক্তিগত, গোপনীয় বিষয়। সফট্ওয়্যারটি এই তথ্য জেনে নেওয়ার ফলে সেই গোপনীয়তার সঙ্গে আপস করা হবে না?

“গোপনীয় তথ্য সংগ্রহ করবে ঠিকই, কিন্তু যেহেতু সফটওয়্যারটা ক্লাউড-বেস্ড নয়, অর্থাৎ সেই তথ্য কোনও সার্ভারে জমা হচ্ছে না, ব্যবহারকারীর ফোনেই থাকছে, তাই গোপনীয়তার সঙ্গে আপস করার কোনও সম্ভাবনা নেই,” বলছিলেন মি. গাঙ্গুলি।

৭০ জন ইন্টারনেট ব্যবহারকারী ‘অ্যাক্টিভপাস’ পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন। যার মধ্যে ৯৫% সঠিক উত্তর দিয়ে পাসওয়ার্ড পেয়েছেন।

কিন্তু এখনই ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ‘অ্যাক্টিভপাস’ ব্যবহার করা হবে না, শুধু সোশ্যাল মিডিয়া বা সিনেমা ডাউনলোড করার ওয়েবসাইট প্রভৃতির জন্যই শুরু করা যেতে পারে।

বেশ কিছু সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চলছে বলে জানান মি. গাঙ্গুলি।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিতে খুশহালপুরের তিন নেতা

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 15 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।