ঢাকা: দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি সাত লাখ সাত হাজারে পৌঁছেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জুলাই মাসের তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক চার কোটি ৯২ লাখ ৪১ হাজার, আইএসপি ও পিএসটিএন ইন্টারনেটের গ্রাহক ১২ লাখ ৯৩ হাজার এবং ওয়াইম্যাক্স গ্রাহক এক লাখ ৭৪ হাজার।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের শেষ পর্যন্ত দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক পাঁচ কোটি ৩৯ লাখ, বাংলালিংকের তিন কোটি ২৪ লাখ, রবির দুই কোটি ৭৯ লাখ, এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯০ লাখ, সিটিসেলের ১১ লাখ ৬১ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৪২ লাখ ২১ হাজার।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












