মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দেশের অন্যান্য জেলার মত দিনাজপুরে জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলার বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় যে, শিক্ষার্থীদের জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে কর্মসূচী পালনের দৃশ্য।
‘সন্ত্রাস নয়, শান্তি চাই ; শঙ্কামুক্ত জীবন চাই’ আবার ‘জঙ্গিবাদ নিপাত যাক’ সহ বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নেতৃত্বে ১লা আগস্ট (সোমবার) মানববন্ধন, র্যালী ও শপথ গ্রহণে’র মধ্য দিয়ে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
জেলার দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, হলাইজানা মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসাতে ও জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে কর্মসূচী ও পালিত হয়। সেই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সম্মিলিত ভাবে শপথ পাঠ করান প্রতিষ্ঠানের প্রধানরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ কখনোই ইসলাম সমর্থন করে না। জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে ; শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সবস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন ও র্যালীতে অংশ নেয় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সর্ব স্তরের মানুষ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












