Menu |||

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রাঙ্গুনিয়ায় আ.লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার !

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়ার তিনটি ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীহওয়ায় আওয়ামীলীগের তিনজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে উপজেলার সরফভাটা ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফি, ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগের উপদেষ্ঠা ও ইউনিয়ন কমিটির সদস্য সিরাজুদ্দৌল্লাহ দুলাল, ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী এনামুল হক মিয়াকে দলের সকল স্তরের পদ পদবি থেকে বহিস্কার করা হয় বলে জানানো হয়।

তারা তিনজনই বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে হেরে যান। এরপর তারা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন ইউপি নির্বাচনে। তিনজনই আনারস প্রতিক নিয়ে মাঠে আওয়ামীলীগের প্রার্থীর নৌকার বিরুদ্ধে লড়ছেন। এই তিন ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী নেই।

তৃণমূলের ভোটে জিতে সরফভাটা ইউনিয়নে কেন্দ্রিয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইসলামপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সভাপতি আহমদ ছৈয়দ তালুকদার আওয়ামীলীগের মনোনয়ন লাভ করে নৌকা প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।

বিবৃতিতে জানানো হয়, গত ৬ মে অনুষ্ঠিত উপজেলা আ.লীগের বর্ধিত সভায় সর্বসম্মতভাবে বিদ্রোহী প্রার্থীদের ১২ মে এর মধ্যে সড়ে দাঁড়ানোর জন্য আল্টিমেটাম দেয়া হয়েছিল। বর্ধিত সভায় দলের কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু দলের বিদ্রোহী তিন প্রার্থী নির্বাচন থেকে সড়ে না দাঁড়ানোয় তাদের বহিস্কারের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার তিন চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।আ.লীগ সুত্র জানায় বহিস্কৃত তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফি ছাত্র জীবন থেকে দুঃসময় ও সুসময়ে রাজনীতির সাথে জড়িত থাকলেও অপর দুজন আওয়ামীলীগের রাজনীতির সাথে সেভাবে সম্পৃক্ত ছিলেননা। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজুদ্দৌল্লাহ দুলাল ২০১১ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেন। তখন তিনি রাণীরহাট বাজারে সালাউদ্দিন কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে আ.লীগ বনে যান বলে স্থানীয়রা জানায়। এরপর সে উপজেলা আ.লীগের উপদেষ্ঠা ও ইউনিয়ন কমিটির সদস্য পদ লাভ করেন। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিয়া হেফাজত ঘরানার রাজনীতির সাথে জড়িত থাকলেও ২০১১ সালের নির্বাচনে দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আওয়ামীলীগের সাথে গা ভাসান। ফলে তারা তৃণমূলের ভোটে প্রতিদ্বন্ধীতা করার সুযোগ পান বলে দলীয় সুত্র জানায়।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রাঙ্গুনিয়ায় আ.লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার !

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়ার তিনটি ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীহওয়ায় আওয়ামীলীগের তিনজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে উপজেলার সরফভাটা ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফি, ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগের উপদেষ্ঠা ও ইউনিয়ন কমিটির সদস্য সিরাজুদ্দৌল্লাহ দুলাল, ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী এনামুল হক মিয়াকে দলের সকল স্তরের পদ পদবি থেকে বহিস্কার করা হয় বলে জানানো হয়।

তারা তিনজনই বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে হেরে যান। এরপর তারা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন ইউপি নির্বাচনে। তিনজনই আনারস প্রতিক নিয়ে মাঠে আওয়ামীলীগের প্রার্থীর নৌকার বিরুদ্ধে লড়ছেন। এই তিন ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী নেই।

তৃণমূলের ভোটে জিতে সরফভাটা ইউনিয়নে কেন্দ্রিয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইসলামপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সভাপতি আহমদ ছৈয়দ তালুকদার আওয়ামীলীগের মনোনয়ন লাভ করে নৌকা প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।

বিবৃতিতে জানানো হয়, গত ৬ মে অনুষ্ঠিত উপজেলা আ.লীগের বর্ধিত সভায় সর্বসম্মতভাবে বিদ্রোহী প্রার্থীদের ১২ মে এর মধ্যে সড়ে দাঁড়ানোর জন্য আল্টিমেটাম দেয়া হয়েছিল। বর্ধিত সভায় দলের কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু দলের বিদ্রোহী তিন প্রার্থী নির্বাচন থেকে সড়ে না দাঁড়ানোয় তাদের বহিস্কারের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার তিন চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।আ.লীগ সুত্র জানায় বহিস্কৃত তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল ইসলাম সরফি ছাত্র জীবন থেকে দুঃসময় ও সুসময়ে রাজনীতির সাথে জড়িত থাকলেও অপর দুজন আওয়ামীলীগের রাজনীতির সাথে সেভাবে সম্পৃক্ত ছিলেননা। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজুদ্দৌল্লাহ দুলাল ২০১১ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেন। তখন তিনি রাণীরহাট বাজারে সালাউদ্দিন কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে আ.লীগ বনে যান বলে স্থানীয়রা জানায়। এরপর সে উপজেলা আ.লীগের উপদেষ্ঠা ও ইউনিয়ন কমিটির সদস্য পদ লাভ করেন। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিয়া হেফাজত ঘরানার রাজনীতির সাথে জড়িত থাকলেও ২০১১ সালের নির্বাচনে দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আওয়ামীলীগের সাথে গা ভাসান। ফলে তারা তৃণমূলের ভোটে প্রতিদ্বন্ধীতা করার সুযোগ পান বলে দলীয় সুত্র জানায়।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 25 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।