অগ্রদৃষ্টি ডেস্কঃ শেষপর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তাঁর মানহানি করার অভিযোগে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিলেন।
তিনি নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবেও বর্ণনা করেন।তাঁকে অসম্মান করা বা তাঁর মানহানি করার অভিযোগে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় দুই হাজার হয়েছিল। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন।
তাঁর বক্তব্য ছিল, যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিণতি নিয়ে বেশি চিন্তিত, তাদেরকে কিছুতেই ‘তুরস্কের বন্ধু’ হিসেবে বিবেচনা করা যায় না।
সামরিক অভ্যুত্থান ইস্যুতে সাধারণ মানুষের ওপর এরদোয়ান সরকারের নেয়া কঠোর পদক্ষেপের যারা সমালোচনা করছেন,তাদেরও সতর্ক করে তিনি বলেছেন, যার যার নিজের কাজে মন দিন।
এছাড়াও এরআগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন জেনারেলের বিরুদ্ধে তুরস্কে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালানোর পরিকল্পনাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলেছেন।
এমন অভিযোগকে ভিত্তিহীন এবং দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন মার্কিন ঐ জেনারেল জোসেফ ভোটেল।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












