প্রেস বিজ্ঞপ্তিঃ ‘সখী ভালবাসা কারে কই’ খ্যাত বাংলাদেশের অত্যন্ত
জনপ্রিয় কন্ঠশিল্পী মিলনের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’র নির্মাণ কাজ
শেষ হয়েছে। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় তরুণ
মিউজিক্যাল ফিল্ম নির্মাতা পরিচালক এহতেশাম জনি।
মাওলা গানটি প্রবীণ সাংবাদিক জিয়াউদ্দিন আলম’র কথায় ও জনপ্রিয় সুরকার ও
সংগীত পরিচালক রেজওয়ান শেখ’র সুর ও সংগীতায়োজনে এবং কন্ঠশিল্পী মিলনের
কন্ঠে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত ‘কিছু প্রত্যাশা’ এ্যালবামের গান।
জারা মোশন পিকচারস্ এর প্রযোজনায় নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্মটি।
এইচ কে সুমনের তৈরী করা কনসেপ্ট এর উপরে ভিত্তি করে বিভাগীয় শহর রাজশাহীর
বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত মাওলা মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন
বাংলাদেশের নবাগত মডেল শরীফ, সুজন এবং রুকশাত জাহান। মিউজিক্যাল ফিল্মটির
অফিসিয়াল মিডিয়া প্রোমোটার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামীউল আলীম
শাওন।
মিউজিক্যাল ফিল্মটির নির্মাতা এহতেশাম জনি বলেন, এইচকে সুমনের লেখা স্যাড
গল্প নিয়ে কন্ঠশিল্পী মিলনের মাওলা গানের উপরে তৈরী করা হয়েছে মিউজিক্যাল
ফিল্মটি। এই মাসের শেষের দিকে মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’ প্রকাশিত হবে
বলেও জানিয়েছেন পরিচালক এহতেশাম জনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












