খেলাধুলা ডেস্ক : শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ ধরে রেখে গলফ খেলে ঢাকা ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার চারটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে সেরা হয়েছেন তিনি।
পারের চেয়ে চার শট কম খেলে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান। সাতটি বার্ডি ও একটি বোগি করে শীর্ষে উঠে আসার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফারকে।
তৃতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করে শীর্ষস্থান ধরে রেখে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠেছিলেন সিদ্দিকুর। শেষ রাউন্ডে ছন্দ ধরে রেখে সেরা হওয়া এই গলফার জিতেছেন সাড়ে ১০ হাজার ডলার।
পারের চেয়ে ১০ শট কম খেলে এই আসরে দ্বিতীয় হয়েছেন সুইডেনের গলফার ম্যালকম কোকোচিনস্কি। পারের চেয়ে ৯ শট কম খেলে তৃতীয় ভারতের শঙ্কর দাস। পারের চেয়ে ৭ শট কম খেলে চতুর্থ হয়েছেন বাংলাদেশের আকবর হোসেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












