খেলাধুলা ডেস্ক : বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ গড়লেন রোহিত৷ ২০৯, ২৬৪ পর ২০৮*৷
রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড়ে টিম ইন্ডিয়া৷ ওয়ান ডে ক্রিকেটে এদিন কেরিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন তিনি৷ ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে শতরানে পৌঁছন টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ তার পর মোহালিতে শুধুই রো-হিট৷
ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া লঙ্কাবাহিনী৷ কিন্তু মোহালিতে বিপরিত চিত্র৷ ধরমশালার মত এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়৷ শিখর ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন৷ সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই৷ ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত৷
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












