ডেস্ক নিউজ: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ট্রাম্পের স্বীকৃতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির যে বাতাবরণ তৈরি করেছে, তাতে বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষের মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। এই সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি ও স্থিতি এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং নিজেদের রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের আকাঙ্ক্ষার ওপর এই সিদ্ধান্ত একটি চপেটাঘাত। শুধু ফিলিস্তিনি নয়, বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষকেই এই সিদ্ধান্ত গভীরভাবে মর্মাহত করেছে।’
‘ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিপক্ষে এই একতরফা স্বীকৃতির আমি তীব্র প্রতিবাদ করছি। আমার আহ্বান, এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করা হোক।’
বিশ্বের ওই অঞ্চলে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিবেক ও সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান খালেদা জিয়া।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












