আন্তর্জাতিক ডেস্ক : চীন উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করার মার্কিন অভিযোগ নাকচ করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়াকে চীন তেল সরবরাহ করেছিল বলে দাবি করা হয়েছিল। মার্কিন এ অভিযোগকে নাকচ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, উত্তর কোরিয়ার নিয়ে সম্প্রতি যে সব ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে এমন অভিযোগকে নিশ্চিত করা হয়নি।
এছাড়া, গত আগস্ট থেকে উত্তর কোরিয়ার কোনো জাহাজের চীনের বন্দরে নোঙ্গর করার কোনো রেকর্ড নেই বলেও জানান তিনি। উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করতে যেয়ে চীন হাতে নাতে ধরা পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এ কথা বলেন তিনি।
চীনা মুখপাত্র আরো বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন করে এমন কোনো তৎপরতায় চীনের কোনো নাগরিক বা কোম্পানিকে জড়িত হওয়ার অনুমতি দেয় না বেইজিং। জাতিসংঘের প্রস্তাব সবসময়ই চীন পুরোপুরি বাস্তবায়ন করে বলেও জানান তিনি। তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো লঙ্ঘন ঘটলে তার বিরুদ্ধে চীন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












