স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ষষ্ঠ ও টানা তৃতীয় শিরোপা ঘরে তুললো খুলনা বিভাগ। সর্বোচ্চ টানা চারবার শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল রাজশাহী বিভাগের।
জাতীয় লিগে ১৯তম আসরে শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ইনিংস ও ৪৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো খুলনা। এবারের আগে রাজশাহীর সমান পাঁচ চ্যাম্পিয়ন ছিল খুলনার।
ম্যাচের শেষ দিন ইনিংস ব্যবধানে জেতা খুলনা ৮ পয়েন্ট পেয়েছে। সঙ্গে একটি বোনাস পয়েন্টও যোগ হয়েছে। আসরে ৬ ম্যাচে দুই জয় ও চার ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো দলটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার প্রথম সেশনেই ঢাকার দ্বিতীয় ইনিংস থামে ২৯৭ রানে। প্রতিপক্ষে শেষ ৬ উইকেট তুলে নেয় মিরাজ-মোস্তাফিজ-রাজ্জাকরা। এর আগে প্রথম ইনিংসে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ৭ উইকেট তুলে ঢাকাকে ১১৩ রানে বিধ্বস্ত করেন।
জবাবে এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদি হাসানের ১৭৭ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪৫৯ রান করে ইনিংস ঘোষণা করে খুলনা। তবে দুই ইনিংস ব্যাট করেও তা টপকাতে পারেনি ঢাকা।
তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল ঢাকা। শেষ ৬ উইকেট হারায় ১২৮ রান তুলে। রকিবুল হাসান ৫৮, তাইবুর পারভেজ ৫৩ ও মোহাম্মদ শরিফ ৪৭ ও নাদিফ চৌধুরী করেন ৪৩ রান।
খুলনার হয়ে মেহেদী মিরাজ ও রুবেল হোসেন নিয়েছেন ৩টি করে উইকেট। আব্দুর রাজ্জাক ২টি, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান নেন ১টি করে উইকেট। দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা মিরাজ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












